১৫/০২/২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের ১৭তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) বেলা ১২টায় দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহম্মেদ।

বিজ্ঞাপন

সভায় স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু।

ট্রাক মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ শামীম কবিরের সঞ্চালনায় সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি ও মালিক গ্রুপের সদস্য রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি রক্তিম বসাক, সহ-সভাপতি ফয়জুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ মাহামুদুর রশিদ, সহ-যুগ্ম সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, অভ্যন্তরিন হিসাব নিরীক্ষণ বাদশা ইমাম আরাফাত, মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন আহম্মেদ, সড়ক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্প্দক মোঃ সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মিনাহাজ রহমান মিন্টু।
বার্ষিক সাধারণ সভায় দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পড়ুন: রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন যুবদল নেতা দুলাল হোসেন

দেখুন: জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না: নির্বাচন কমিশনার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন