০২/০৩/২০২৬, ৪:১৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

দিনাজপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের জেলখানার মোড়, লিলির মোড় ও বাহাদুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাস্তার দু’পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

এর আগে গতকাল রোববার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে প্রসাশন।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর মোর্শেদ, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরকারি জায়গায় অবৈধ স্থাপনায় এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

পড়ুন: বাস মালিকদের কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

দেখুন: কাপ্তান বাজারের সড়ক অবৈধ দখলমুক্ত রাখার দাবি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন