১১/০২/২০২৬, ২১:১০ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কতৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মোস্তফা কামাল মিলন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) রুবেল ইসলাম, সাধারণ আবুজর সেতুসহ পৌর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল ও মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের যে কোন সময় পরিস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা দেশবাসীর পাশে থেকে কাজ করবে বলে জানান সমাবেশে বক্তব্য রাখা নেতৃবৃন্দ।

পড়ুন: বাঁধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন

দেখুন: পাকা সড়ক আছে, মাঝে সেতু নেই, বিপাকে স্থনীয়রা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন