০২/০৩/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ৮ লাখ বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

“গাছ লাগান-পরিবেশ বাঁচান”-এই শ্লোগানকে সামনে রেখে ১৯ জুলাই শনিবার জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর পরিকল্পনায় ও দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানার সার্বিক সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে চেহেলগাজী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা এক দিনে ৭ হাজার রোপন করা হয়।
জেলা প্রশাসকের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষরোপণের অংশ হিসেবে ১৩ উপজেলায় ৭০ হাজার এবং প্রতিটি ইউনিয়নের বরাদ্দকৃত ৭ হাজার বৃক্ষ রোপন কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে ১নং চেহেলগাজী ইউনিয়নের বাস্তাবয়নে ৯টি ওয়ার্ডে ৭ হাজার ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করা হয়েছে। কর্ণাই ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জেলা প্রশাসকের দেয়া এই গাছগুলোর যত্ন নেওয়া প্রতিটি এলাকাবাসীর নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। আসুন গাছ লাগাই-পরিবেশ বাঁচাই। স্বাগত বক্তব্য রাখেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম হাসান নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ট্যাক অফিসার মোঃ গোলাম রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নাজির হোসেন, মোঃ পাভেল ইমরান, আয়েশা খাতুন, মোঃ সমাজ উদ্দিনসহ ৯ ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে বিশ হাজার ভারতীয় রুপিসহ এক বাংলাদেশী নাগরিক আটক

দেখুন: কী আছে বিএনপির ১০ দফায়?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন