32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরুর মাত্র তিন দিনের মাথায় হঠাৎ আইপি পারমিট বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায়। একই সঙ্গে বাজারে আবারও বেড়ে যেতে পারে পেঁয়াজের দাম এমনই অভিযোগ তুলেছেন আমদানিকারকরা। গতকাল বুধবার সকালে স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, চলতি মাসের ১৪ আগস্ট আইপি উন্মুক্ত করা হলেও ১৯ আগস্ট তা হঠাৎ করেই বন্ধ করে দেয় সরকার। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক, আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে ভারত অভ্যন্তরে থাকা ১৫০টি পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব ট্রাক দেশে ঢুকতে না পারলে শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ সিন্ডিকেট সক্রিয় হয়ে বাজারে আবারও বাড়াতে পারে পেঁয়াজের দাম। তাই সরকারের প্রতি যেকোনো সিদ্ধান্তে স্থিতিশীল ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমদানিকারকরা।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়

পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩

দেখুন: পানি ভবনে জনপ্রতি প্রায় দেড় টন এসি; টয়লেট ১১৮টি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন