23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের৩০জন মৃত শ্রমিকের পরিবারকে ১৪ লক্ষ৫০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান

সুইহারীস্থ ইউনিয়ন কার্যালয়ের হলরুমে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১১৬৭) এর আহবায়ক কমিটির উদ্দোগে মৃত শ্রমিকের পরিবারের ৩০জন সদস্যদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে ।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম। এছাড়া অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব- মোঃ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ রাশেদুজ্জামন বিপ্লব, নির্বাহী সদস্য মোঃ খোকন, মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবর রহমান মজিব, মোঃ হালিম বাবু ও মোঃ সৈয়দ খালিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অনান্য সম্মানিত নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম বলেন, মৃত শ্রমিকের পরিবাররা ছেলে-মেয়েদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। গত ২১ এপ্রিল-২০২৫ ইং তারিখে আমরা আহবায়ক কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করি। আমরা মৃত শ্রমিকদের কথা চিন্তা করে এই প্রথম মৃত শ্রমিকদের পরিবারের হাতে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দিতে পেরে আমরা সন্তুষ্ট।

বিজ্ঞাপন

পড়ুন: সাহিত্যশৈলী বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

দেখুন: নোয়াখালীর ৬ আসনে বিএনপি-জামায়াত-এনসিপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন