32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

ঘুষ সংক্রান্ত অডিও রেকর্ডের অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বোরবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গেষ্ট হাউজের সাজসজ্জার কাজের কার্যাদেশ প্রদানে অনিয়ম, ঘুষ দাবি ও নানান অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা প্রথমে উপাচার্য ও পরে রেজিষ্ট্রারের কাছে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছি। আমরা প্রকৌশল অধিদপ্তর থেকে কিছু নথিপত্র পেয়েছি। বাকি নথিপত্রগুলো বিকেলের মধ্যে আমাদেরকে সরবরাহ করা হবে। এই রেকর্ড পত্রগুলো আমরা পর্যালোচনা করব। টেন্ডার প্রক্রিয়ায় কোন অনিয়ম আছে কিনা, তা দেখতে হলে আমাদের রেকর্ড পত্র প্রয়োজন।

তিনি আরও বলেন, ঘুষ সংক্রান্ত যে কথোপকথন হয়েছে সেটা আমরা পরীক্ষা করব এর সত্যতা রয়েছে কিনা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের কাগজপত্র গুলো আমরা সংগ্রহ করবো। ঘুষ সংক্রান্ত যদি কোন অনিয়ম থাকে এবং টেন্ডার প্রক্রিয়ায় যদি কোন অনিয়ম থাকে সেটা আমরা কমিশন বরাবর জানাবো। কমিশন পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সেই পরিপেক্ষিতে আমরা এখানে আইনের প্রয়োগ করবো।

উল্লেখ, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো: এনামউল্যার বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজের ইন্টেরিয়র কাজের আরএফকিউ টেন্ডারকে কেন্দ্র করে এই অভিযোগ।

এই কাজকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলাম ও উপাচার্য ড. মোঃ এনামউল্লাহর ঘুষ নেওয়ার অডিও রেকর্ড ফাঁস হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান পরিচালনা করল।

পড়ুন: যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন