পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়নে সহ পাঁচ দফা দাবিতে ৪ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামের।
আজ সকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় জেলা জামায়েতে আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। একটি দল মনে করছে তারা এরই মধ্যে ক্ষমতায় এসে গেছে। কিন্তু তাদের সেই আশা কখনোই পূরণ হবে না। এদেশের মানুষ তাদেরকে আর চায়না। পাঁচ দফা বাস্তবায়ন করেই এদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় জেলা জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয় ।
৫ দফা দাবি হলো:
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩.অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লে¬য়িং ফিল্ড নিশ্চিত করা
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫. স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা
এসব দাবি শুধু জামাতের নয়, জনতার। তাই দাবি পূরণ না হলে জনগণের আশা ও প্রত্যাশা অধরাই থেকে যাবে বলে উল্লেখ করেন জেলা জামাতের নেতৃবৃন্দ।
পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


