দিনাজপুর জিলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ।
বক্তব্য করবো শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন তিনি।
পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের
দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান
ইম/


