এক কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে প্রবৃদ্ধি সুইচ কন্টাক্ট প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার রেলবাজারে আরসিসি রাস্তাসহ কয়েকটি স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে আরসিসি রাস্তা, ড্রেন, ফিস ও মিট সেড, টিউবওয়েল, স্ট্রিট সোলার লাইট ও গণশৌচাগার।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় এসব স্থাপনা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মােঃ রিয়াজ উদ্দিন। এ সময় পৌরসভা নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মােঃ মিনারুল ইসলাম খান সোহেল, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারি প্রকৌশলি (পানি শাখা) মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারি প্রকৌশলি রিমেল আহমেদ, বাজার পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, কার্যসহকারী মোঃ হামিদুল হক, ঠিকাদারের প্রতিনিধি সাইফুল্লাহ হারু, জেলা বিএনপি’র সদস্য শওকতুল্লাহ মজিদ বাদশা, প্রজন্ম দল জেলা শাখার আহবায়ক বিপ্লব কুমার নাগ জয়সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন: দিনাজপুর পৌরসভার রেলবাজারে নির্মাণ কাজের উদ্বোধন
দেখুন: বিএনপির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ |
ইম/


