২৮/০২/২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর প্রেসক্লাবে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রীর পাল্টা প্রেস ব্রিফিং

দিনাজপুরে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রী পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের উত্তর বালুবাড়ি নিবাসী হাসিনুর রহমানের স্ত্রী মোছাঃ শামসাদ পারভীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,আমায় স্বামী হাসিনুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর শহরের লালুপাড়া এলাকায় সাবান ফ্যাক্টরী এবং মাতাসাগর মোড়ে প্যাকেজিং কারখানা রয়েছে। উক্ত প্রতিষ্ঠান সমূহে আমার স্বামী হাসিনুর রহমান সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু বেশ কিছুদিন পূর্ব হতে আমার স্বামীর ব্যবসায় ঈর্শান্বিত হয়ে লালুপাড়া সাকিনে ওমর ফারুক এর কুপরামর্শে ও প্ররোচনায় তার মেয়ে সৈয়দা সাদিয়া সুলতানা উর্মি এবং তার মা সৈয়দা সালমা ফারুক ও কতিপয় মহিলা আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ঘটনা রটিয়ে ব্যবসা নষ্ট করার জন্য চেষ্টা করে আসছে । আবার টাকাও দাবী করছে।

তিনি লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, ২০২০ সালের ২৬ জুন রাত ১০ টার সময় কোতয়ালী থানার এস আই আরমান হকের নেতৃত্বে লালুপাড়া শেরশাহ মোড় উর্মি কুঠিরের মালিক সৈয়দা সালমা ফারুকের বাড়ী হতে মানব পাচার ও পতিতাবৃত্তির আশ্রয় সহ ও পতিতাবৃত্তির কাজে জড়িত থাকার অভিযোগে সৈয়দা সালমা ফারুক, তার স্বামী ওমর ফারুক সহ ১০ জনকে আটক করে। এরপর তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৫১, তাং-২৭/০৬/২০২০। উক্ত মামলা চলা অবস্থায় পূনরায় ২০২৪ সালের মার্চ মাসের ১৫ তারিখ ১১ টার সময় কোতয়ালী থানার এস আই মনিরুজ্জামান এর নেতৃত্বে লালুপাড়াস্থ উর্মির নিজ বাড়ী হতে মানব পাচার ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে নারীদের দিয়ে খদ্দেরকে দেহ ব্যবসা করার অপরাধে সাজিয়া ওরফে উর্মি, তার পিতা ওমর ফারুক সহ ৫ জনকে আটক করে মামলা দায়ের করেন। যার নং ৪৩/২৪, তারিখ:১৬/০৩/২০২৪। এছাড়াও উক্ত মামলা সমূহ চলমান অবস্থায় তারা আদালত হতে জামিনে মুক্তির পর হতে সৈয়দা সাজিদা উর্মি ও তাদের দলীয় মহিলাসহ লোকজন বিভিন্ন রকম অন্যায় কার্যকলাপ করে আসছেন। এমনকি উর্মি সহ তার পিতা,মাতা আমার স্বামীর কাছ হতে অন্যায়ভাবে টাকা আদায় করার জন্য আমার স্বামীর নামে উর্মি একটি মিথ্যা মামলা দায়ের করেন। এবং আমার ও আমার স্বামীর নিকট মোটা অংকের টাকা দাবী করে জানায় চাঁদা হিসেবে টাকা দিলে আমার স্বামীর নামে মিথ্যা মামলা তুলে নিবে। সেই সাথে লালুপাড়ায় ব্যবসা করতে দিব। কিন্তু কোনো রকম টাকা দিব না বলে জানালে উর্মি তার লোকজন নিয়ে আমার বাড়ীতে আক্রমন চালিয়ে মারপিট করে।

তিনি জানান,এ ঘটনায় আমি বাদী হয়ে আদালতে উর্মি সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করি। যার মামলা নং-৫৯১ সি/২৫। পরবর্তীতে উক্ত উমি সহ কয়েকজন আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করে ও জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মারপিট করে। এ ঘটনায় আরো মামলা দায়ের করা হয় আদালতে। যার মামলা নং ৭৬২সি/২৫।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেহ ব্যবসায়ী উর্মি সহ তার দলীয় লোকজনকে আইনের আওতায় এনে সমাজকে কলুষয় মুক্ত করার অনুরোধ জানান হাসিনুর রহমানের স্ত্রী শামসাদ পারভীন।

পড়ুন: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজন

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন