দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন-সড়ক বিভাগ ও BRTA দিনাজপুর সার্কেল আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের হেলমেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান ,বিআরটিএ’র সহকারী পরিচালক এটিএম মো. ময়নুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সাংবাদিক রোস্তম আলী মন্ডল, শাহ আলম শাহী, শাহারিয়ার হিরু, আনিসুর রহমান দুলাল, এমদাদুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সভায় নিরাপদ সড়ক বাস্তবায়ন ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সাংবাদিকদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, গত অক্টোবর মাসে শুধু দিনাজপুর জেলাতেই সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন এবং অনেক আহতদের মধ্যে বিআরটিএ মোট ৯৯ লাখ টাকা এককালীন অনুদান প্রদান করেছেন। এই জেলাতে প্রায় ৫ হাজার হেলমেট বিভিন্ন শ্রেণী পেশার মোটরসাইকেল চালকদের মধ্যে বিতারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এ সভায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যেককে একটি করে উন্নত মানের হেলমেট বিনামূল্যে প্রদান করা হয়েছে।
তিনি জানান, জনদুর্ভোগ লাঘবে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের অনলাইনে রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা শুরু করা হয়েছে।
পড়ুন: নির্বাচনী জোট নয়, সমঝোতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


