বিজ্ঞাপন

দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর মুয়াজ্জিন ও খাতেম কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনশ্চিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ ওসমান গনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আরোচক হিসেবে আলোচনা করেন বড়ইল উলুমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মাওলানা আব্দুল কাইয়ুম, দিনাজপুর জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসার শাইখুল হাদিস আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলনা সোহরাব হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান, জেলা জামায়াতের সহকারী বাইতুলমাল সহকারী মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মনসুর আলী হেলাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহসভাপতি হাফেজ মাওলানা মোঃ কামরুজ্জামান চৌধুরী।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

দেখুন: রাজনীতি ছাড়ছেন হাসিনা? সেটাই কী বললো বিবিসি? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন