বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, দিনাজপুর পৌর শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী কেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলা ও উৎসবের আমেজ। তবে পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও নিরুদ্বেগ।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রবিন খান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তাঁতীদরের কয়েকজন নেতা জানান, নতুন নেতৃত্ব তাঁতী দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মাসুদ পারভেজ জানান, সভাপতি পদে হিরা, সাধারণ সম্পাদক পদে মেহদী হাসান শরীফ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে মো. হাসান আলী, যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম পুতুল এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ আলী নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণার পর এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, কোতয়ালী তাঁতী দলের সহ- সভাপতি শাহিন মিন্নাত খান, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোরশেদ টুটুলসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাতীয়তাবাদী তাঁতিদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
পড়ুন: রাঙামাটিতে দুইদিনের হরতালের ডাক
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


