দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে প্রার্থী পরিবর্তণ করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য সংবাদ সম্মেলন করেছে ওই আসনে বিএনপির ২ জন মনোনয়ন প্রত্যাশী।
আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে একসাথে এই সংবাদ সম্মেলন করেন দিনাজপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মো: আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় দিনজপুর-০৪ আসন থেকে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর থেকে ওই আসনের খানসামা ও চিরিরবন্দর উপজেলা জুড়ে সর্ব সাধারনের মাঝে বিরুপ পতিক্রিয়ায় চলতে থাকে। বিএনপি ও সর্বসাধানের ধারনা দিনাজপুর-০৪ আসনে বিএন পি থেকে আখতারুজ্জামান মিয়াকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে।
এরই মধ্যে ১৬ নভেম্বর খানসামা ও চিরিরবন্দর উপজেলার হাজার হাজার বিএনপির ভোটার খানসামা উপজেলার পাকেরহাটে একত্রিত হয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবিতে মৌন মিছিল ও মতবিনিময় সভা হয়। সেখানে ঐক্যমতে এক হয়ে বিএনপির উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয় যে, দিনাজপুর-০৪ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে মনোনয়ন পরিবর্তন করে ওই আসনে জনপ্রিয় ব্যক্তিকে বিএনপি থেকে মনোনয়ন প্রদান করা হোক।
দুই উপজেলঅর বিএনপির নেতাকর্মী ও সমর্থক একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যওেম উর্দ্ধতন কর্তৃপক্ষ নিকট বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানায় দিনাজপুর-০৪ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে উক্ত আসনে জনপ্রিয় ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দিয়ে আসনটি বিএনপির ঘরে তোলা হোক।
এর আগে চিরিরবন্দর ও খানসামার বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দিনাজপুর শহরের সুইহারী এলাকা থেকে একটি মৌন মিছিল নিয়ে দিনাজপুর প্রেসক্লাবে উপস্থিত হন।
পড়ুন: রাঙামাটিতে দুইদিনের হরতালের ডাক
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


