আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপি থেকে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও আ,গু,ন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন। মহাসড়কে আ,গুন জ্বালিয়ে বিক্ষোভ চলাকালে প্রায় ঘণ্টাব্যাপী দিনাজপুর ঢাকা ফুলবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মনোনয়ন পরিবর্তনের দাবিতে এস এম জাকারিয়া বাচ্চুর পক্ষের হাজারো নেতা-কর্মী ও আমজনতা শান্তিপূর্ণভাবে আ,গুন জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত মাহমুদ, শ্রমিক নেতা মো. আবু তাহেরসহ অন্যান্য বর্ষীয়ান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই আসনে যে প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিয়েছে, তাকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ কেউই চেনেন না। এতে দলটি বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। দিনাজপুর-৫ আসন পুনরুদ্ধার করতে হলে অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে এস এম জাকারিয়া বাচ্চুকে মনোনয়ন দিতে হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল আমবাড়ী হাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে ফিরে আসে।
পড়ুন: ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের |
ইম/


