দিনাজপুর পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শহরের সুইহারি ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সহসভাপতি সোলায়মান মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সাজু, মিজানুর রহমা মুকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেসালাত ইসলাম সজীব, জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসির পক্ষে ফিরোজ খান রাজ, মোঃ দুলাল, মোঃ লিটন, মোঃ মইনুল ইসলাম, মোঃ মুখলেসুর রহমান, মোঃ আমজাদ হোসেন, মোঃ আতিকুর রহমানসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল
দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |
ইম/


