২৬/০২/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা -কে আটক করেছে ডিবি পুলিশ

দিনাজপুর ডেভিল হান্ট অপারেশন-২ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)-কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর ২০২৫
রাত ১ টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫), পিতা- মোঃ সালেহ উদ্দিন আহমেদ, মাতা-মোছাঃ সামেদ্য আহমেদ, স্থায়ী সাং-পূর্ব জগন্নাথপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, বর্তমান ঠিকানা- ঘাসিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন- জামালপুরে গায়েবানা জানাযা

দেখুন- ‘পরিকল্পিত ভাবে উদীচী অফিসে অ/গ্নি/কা/ণ্ড ঘটানো হয়েছে’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন