দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন ২৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংগঠনটির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কার্যালয়ে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দিনাজপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন মিডিয়ার ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দুইজন নির্বাহী সদস্য—মোট ছয়টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু। এছাড়া একজন আইনজীবী ও দিনাজপুর জিলা স্কুলের একজন শিক্ষক সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন।
নির্বাচনকে ঘিরে টিভি সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থনে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় চলছে। নির্বাচন উপলক্ষে দিনাজপুর নিউজ টুয়েন্টিফোর টিভি জেলা প্রতিনিধি ফখরুল হাসান পলাশের নেতৃত্বে সংগঠনের সদস্য, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার রাজিউল ইসলাম রাজু বলেন, দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, এই নির্বাচন সংগঠনের ঐক্য ও পেশাগত স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের পরিচয় যাচাইসহ সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করা হবে।
সব মিলিয়ে দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে পেশাদারিত্ব, উৎসব ও সৌহার্দ্যের এক ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য যে নির্বাচিত নির্বাহী কমিটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
পড়ুন: জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
দেখুন: জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
ইম/


