২৭/০২/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর-২০২৫) গ্রুপের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিৎ বসাক-এর সভাপতিত্বে ২০তম সাধারণ সভায় সভাপতির প্রতিবেদন উপস্থাপনের পর সাধারণ সম্পাদক এর প্রতিবেদন পেশ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু এবং আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধক্ষ মো. সানোয়ার হোসেন।


দিনাজপুর খাদশস্য আড়ৎদার মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু)-এর সঞ্চালনায় ২০তম সাধারণ সভায় উপস্থিত ছিলেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রক্তিম বসাক, সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক, দপ্তর সম্পাদক অভিজিত বসাক, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ ও মো. আব্দুল গফুর।
বার্ষিক সাধারণ সভায় বিগত সাধারণ সভার সিদ্ধান্ত পাঠ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের অফিস কর্মকর্তা মো. আখতার উজ জামান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সদস্য হাসিব উদ্দীন আহাম্মদ হাশিম, মো. সিরাজুল ইসলাম, মো. মেহেরাব আলী, আব্দুল লতিফ, দিলীপ কুমার কুন্ডু, বাবুল প্রসাদ নন্দি, দুলাল ভদ্র, অর্ণব কুমার বসাক প্রমুখ।


দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০তম বার্ষিক সাধারণ সভা পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পড়ুন- রাঙামাটিতে ট্যাংকে পানি ভর্তি ট্রাক উল্টে নারী নিহত

দেখুন-রাঙামাটিতে ট্যাংকে পানি ভর্তি ট্রাক উল্টে নারী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন