১২/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল ডাঃ এ জেড এম জাহিদ হোসেনর পক্ষে তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দিনাজপুরের রাজনীতির মাঠ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার নিকট ডা. জাহিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত। তার পক্ষ থেকে মনোনয়নপত্র জমাদানের সময় চার উপজেলার (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার সময় তারা জানান, এলাকায় ডা. জাহিদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “ডা. জাহিদ হোসেন এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুখে পাশে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা মনোনয়নপত্রটি গ্রহণ করেন এবং আইনানুযায়ী পরবর্তী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান।

পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন