১০/০২/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর বিরল সীমান্তে ২৪২ বোতল ফেনসিডিল জাতীয় উইনসিরেক্স এক্স উদ্ধার পুলিশে হস্তান্তর

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী কামদেবপুর এলাকার পুনর্ভবা নদীর তীর থেকে বস্তাবন্দি ফেনসিডিল জাতীয় মাদক ‘উইনসিরেক্স ২৪২ বোতল উদ্ধার করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক পুলিশে হস্তান্তর করা হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকগুলো পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের কামদেবপুর এলাকার মাদকবিরোধী সংগঠন ‘রাহবার সমাজ কল্যাণ সংস্থা’-র সভাপতি মানিক হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্য সেলিম রেজা, সাকিব, আকবর হোসেন, আব্দুল মান্নানসহ কয়েকজন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কামদেবপুর এলাকার রানীপুর সুইচগার্ড গেট থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে পুনর্ভবা নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন। এ সময় ভারতের দিক থেকে বাংলাদেশে ফেনসিডিল পাচারের প্রস্তুতির খবর পাওয়া যায়।

একপর্যায়ে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী কবিরের নেতৃত্বে একটি চক্র অটোরিকশাযোগে কার্টুনভর্তি মাদক পাচারের চেষ্টা করলে সংগঠনের সদস্যরা বাধা দেন। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে এলাকাবাসী চারদিক থেকে এগিয়ে এলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির, তার ছেলে ও সহযোগীরা পালিয়ে যায়।

অটোরিকশাচালকও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিত্যক্ত কার্টুন থেকে বস্তাবন্দি ২৪২ বোতল মাদক উদ্ধার করা হয়।

ঘটনার পর সংগঠনের সদস্যরা বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহমেদকে অবহিত করেন। তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মাদক গণনা করে দেখেন—কার্টুনে মোট ২৪২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক রয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

রাহবার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মানিক হোসেন বলেন, সীমান্তঘেঁষা এই এলাকা দীর্ঘদিন ধরে ফেনসিডিল পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে এলাকার যুবসমাজ, এমনকি অনেক স্বচ্ছল পরিবারের সন্তানরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। যুবসমাজকে রক্ষার লক্ষ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কবির একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী; তার বিরুদ্ধে ১৮টি মামলা থাকা সত্ত্বেও জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসন বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় যুবসমাজের ভূমিকার প্রশংসা করেন।

পড়ুন: নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

দেখুন: মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহে ছয়জনের মৃত্যুদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন