১৭/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৭/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর “সমৃদ্ধি ফাউন্ডেশন”, একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৩ বছর পূর্তি উদযাপন

দিনাজপুরের সুপরিচিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সমৃদ্ধি ফাউন্ডেশন” – এর ৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন


দিনাজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সমৃদ্ধি ফাউন্ডেশন এই সংগঠনটি গত ৩১ ডিসেম্বর ২০২২ প্রথম প্রতিষ্ঠিত করা হয়। হাটি হাটি পা পা করে সংগঠনটির ৩ বছর পূর্তি হয়েছে। সমাজে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই। এই সংগঠনের আওতায় শহরের বিভিন্ন এলাকার অবহেলিত ও ছিন্নমূল শিশুদের লেখাপড়া, তাদের মাঝে বৃত্তি প্রদান, প্রতিমাসে ২ বার করে হাসির খাবার বিতরণ, বিভিন্ন উৎসবে যেমন ঈদ নববর্ষ ইত্যাদি উপলক্ষ্যে খাদ্য সামগ্রী এর সামগ্রী সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ১ জানুয়ারি ২০২৬ রাত ৮ টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “হাসির খাবার” প্রকল্পের আওতায় প্রায় দেড় শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানসম্মত খাবার খাওয়ানো কর্মসূচি পালন করা হয়।


এ সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এসময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ সাজিউল ইসলাম (সাজু), মালয়েশিয়া প্রবাসী ড. জাকির হোসেন, সাধারণ পরিষদের সিনিয়র সদস্য একরামুল হক আবির,ফাউন্ডার ওমর ফারুক, ভাইস-চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মণি, কোষাধ্যক্ষ মোঃ সেলিম ইসলাম।


এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গালিব, নাহিদ হাসান, লিয়ন, আকাশ, আরিফুল, প্রাপ্তিসহ আরও অনেক শুভাকাঙ্ক্ষী।
সমৃদ্ধি ফাউন্ডেশন বিশ্বাস করে এক বেলার খাবার শুধু ক্ষুধা নিবারণ নয়, এটি ভালোবাসা, মানবতা ও আশার বার্তা। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে আয়োজকেরা বলেন।

পড়ুন- কুমিল্লার ৬টি আসনে যাছাই-বাছাই সম্পন্ন, বাতিল ১৬ জনের মনোনয়ন, বৈধ ৪৪টি

দেখুন- কুমিল্লায় চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন