বিজ্ঞাপন

দিনাজপুর চিরিরবন্দরে নদীতে ভেসে এলো দুই যুবকের লাশ

দিনাজপুর চিরিরবন্দর আত্রাই নদীতে ভেসে আসা ২ যুবকের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানা যায়, উপজেলার ৯ং ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখারী গ্রামে সোমবার সকালে আত্রাই নদীতে ভেসে আসা দুই যুবকের মরদাহ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ দুটির সুরতহাল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে এখন পর্যন্ত মৃত ওই যুবকদের পরিচয় পাওয়া যায়নি।


ঘটনাস্থল পরিদর্শন শেষ চিরিরবন্দর থানার ওসি তদন্ত এস এম হাবিব জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুই যুবকের মরদেহ সুরতহাল করা হয়। লাশ বেশ কয়েকদিন আগে হওয়ায় মৃত্যুর সঠিক কারণ বুঝার জন্য হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও লাশ সনাক্ত করার জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। কি কারনে মৃত্যু হয়েছে এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।

পড়ুন- বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

দেখুন- মাথা উঁচুই রাখবে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন