বিজ্ঞাপন

৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ‍দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক বেগম শারমিন নাহার এই আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। ওই মামলার আসামি হিসেবে তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বলেন, গত ৪ আগস্ট মেহেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ২৮ আগস্ট শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এতে সৈয়দা মোনালিসা ইসলাম, ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেনসহ আওয়ামী লীগের ১৬৩ নেতা-কর্মীকে আসামি করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে নেয়া হয়। আদালত এ সময় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এনএ/

দেখুন: গাজীপুরে হাসিনা-রেহানার বাংলোতে দিনে চলে খেলাধুলা, রাতে বসে আসর!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন