২৪/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্ব যোগ দিবস উপলক্ষে উত্তরায় ইয়োগা সেমিনার ও সেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উপলক্ষে আজ শনিবার (২১ জুন) উত্তরার সেক্টর ৪-এ “ভোরে শুরু হোক যোগ, মুক্ত থাকুক রোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সেমিনার ও ইয়োগা সেশন অনুষ্ঠিত। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উত্তরা যোগা সোসাইটি ও উত্তরা কল্যাণ সমিতি সেক্টর -৪

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল প্রফেসর ডা. এইচ আর হারুন (অব.), যিনি একজন খ্যাতিমান ইউরোলজিস্ট এবং হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ।

বিশেষ অতিথি ছিলেন শেখ আবদুন নূর, সভাপতি, বান্ধন সোসাইটি উত্তরা এবং চেয়ারম্যান, আরএসএস গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ডিসি), সিটিএসবি,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ(জিএমপি)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শহীদ সারওয়ার, সহ-সভাপতি, উত্তরা কল্যাণ সমিতি (সেক্টর ৪) এবং সার্বিক সমন্বয় নাসির উদ্দিন তন্ময় ও পরিচালনায় ছিলেন জনাব মাসুদুর রহমান মল্লিক সভাপতি, উত্তরা ইয়োগা সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও যোগা পরিচালকের ভূমিকা পালন করেন মোঃ আবু শাহদাৎ জাহিদ, যিনি ভারতের বর্ধমান সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন যোগ প্রশিক্ষক এবং উত্তরা যোগা সেন্টারের প্রতিষ্ঠাতা। তিনি যোগা, ধ্যান, প্রকৃতিপন্থী জীবনধারা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং একটি অংশগ্রহণমূলক যোগা সেশন পরিচালনা করেন।

উপস্থিত অতিথিদের বক্তব্যে সচেতন জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত যোগ সেশন, মেডিটেশন, প্রাণায়াম অনুশীলন ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ আয়োজন উত্তরাবাসীর মাঝে একটি নতুন স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দেয় এবং সকল বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি স্পন্সর করেন অক্টালিংক গ্রুপ, মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি।

এনএ/

দেখুন: বিশ্ব শরণার্থী দিবস: ঘরে ফিরতে চান রোহিঙ্গারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন