ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে ৭টা ৩০ মিনিটে তিনি শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন।
এদিকে ১৭ বছর পর ভোট দিতে পেরে হাওরে চলছে ভোট উৎসব। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন সদা প্রস্তত।
শিশির মনির আমার দেশকে বলেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। সকাল থেকেই ভোটাররা মন আনন্দে ভোট প্রদান করছেন। হাওরের উন্নয়ন ও নতুন রাজনীতির সুচনার জন্য দিরাই-শাল্লাবাসী দাঁড়িপাল্লাকে বেঁচে নেবেন ইনশাআল্লাহ।
পড়ুন:ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
আর/


