বিজ্ঞাপন

দিল্লিতে বসে হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ ( ২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন


এ সময় অ্যাটর্নি জেনারেল আরো বলেন, জুলাই বিপ্লবে যেসব শহিদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান মো. আসাদুজ্জামান।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

পড়ুন : সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন