বিজ্ঞাপন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ১৫ হাজার পুলিশ মোতায়েন

ধর্ম অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাকশ্রমিককে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ চলছে।

বিজ্ঞাপন

স্থানীয় একজন কর্মকর্তা জানান, মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) বিশাল এই বিক্ষোভকে কেন্দ্র করে ১৫ হাজার পুলিশ সদস্যের ‘শক্তিশালী ফোর্স’ মোতায়েন করা হয়েছে।

ওই কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীদের হাইকমিশনে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সরকারি বেশ কিছু বাস ‘বাধা হিসেবে’ দাঁড় করিয়ে রাখা হয়েছে।

এর আগে এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করলেও, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা কমপক্ষে দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্ল্যাকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে।

পড়ুন: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন