১৪/০২/২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিল্লি নয়,পিণ্ডিও নয় বিএনপি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারো তাঁবেদারী করেনা।আওয়ামী লীগ যেন দিল্লির গোলাম,তেমনি একটি গোষ্ঠী পিণ্ডির গোলামী করে।বিএনপি এদেশের মানুষের গোলামী করে।
রাতে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।
পোপাদিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাগের হোসেন।
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মান্নান ও উপজেলা ছাত্রদল নেতা সিদ্দিক আজাদ রিহাদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন,বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম সেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথি আরও বলেন,বিএনপি প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপোষ করে এক দিনের জন্যও দেশ ছেড়ে যাননি,শত জুলুম নির্যাতনের মাঝেও তিনি বলেছিলেন মরতে হলে এদেশে মরব,বাঁচতে হলে বাংলাদেশেই বাঁচব বলে জানান আজিজুল হক চেয়ারম্যান।
আগামী ২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা চালানোর কথা জানিয়ে বিএনপির এই নেতা জানান,কোন প্রতিবন্ধকতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে পারবেনা,তিনি আসবেনই।তিনি এসে বিএনপি ও দেশের হাল ধরবেন। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক রহমানের নেতৃত্বে আগামী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল পাশা, সহসাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া, মোহাম্মদ শফিউল আলম, জয়নাল আবেদীন সিকদার,জসিম মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান, বিএনপি নেতা আবু আকতার,শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এমদাদ আনসারী, নজরুল ইসলাম বাবু এবং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী,এ এম কামাল,যুবদল নেতা এমএন করিম,জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম,বিএনপি নেতা পৌরসভা যুবদল নেতা মো.লোকমান, দিদারুল আলম লিটন, এসএম ইকবাল হোসেন, জিয়াউল হক জুনায়েদ, ইমরানুল হক জিকু,মো. ওসমান,উপজেলা মহিলা দল নেত্রী ফাহমিদা হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,কৃষক দলসহ পোপাদিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে: নাসির উদ্দিন

দেখুন: ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে হ/ত্যা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন