এদিকে, দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সারা দেশব্যাপী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও জেলা সনাতনী জাগরণ জোটের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব স্বপন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার, বারোয়ারী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বনাথ আগরওয়ালা, সহসভাপতি ডা. রামকমল সাহা ও জেলা সনাতনী জাগরণ জোটের আহ্বায়ক গোবিন্দ বাঁশফোর প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পড়ুন: একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান
দেখুন: বিমানবন্দর থেকে সমাবেশস্থলের পথে তারেক রহমান
ইম/


