বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর একসঙ্গে প্রকাশ্যে রণবীর-দীপিকা

কন্যাসন্তান দুয়ার জন্মের পর থেকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। তবে দীর্ঘ বিরতির পর এবার একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল তাদের। ১৪ মার্চ স্টাইলিস্ট একা লাখানি ও প্রযোজক রবি ভাগচান্দকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এক অতিথির তোলা সেলফিতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে বেশ স্টাইলিশ লাগছিল রণবীর সিংকে। সাদা রঙের সূচিকর্ম করা কুর্তা, দাড়িওয়ালা লুক এবং সানগ্লাসে বেশ দাপুটে দেখাচ্ছিল তাকে।

অন্যদিকে ফ্রেমে উঁকি দেওয়া দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে চিরচেনা গ্ল্যামারে। গোলাপি রঙের ভারী কারুকাজ করা পোশাকের সঙ্গে কুন্দন গয়না, স্লিক মাঝখান ভাগ করা চুল ও স্বাভাবিক মেকআপে দারুণ লাগছিল অভিনেত্রীকে।

একা লাখানি ও রবি ভাগচান্দকার বিয়েতে উপস্থিত ছিলেন আরও অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থ, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, পূজা দাদলান, ক্রিকেটার অর্জুন টেন্ডুলকার, সারা টেন্ডুলকারসহ অনেকে

পেশাগত দিক থেকে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন রণবীর সিং। তার অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর-২’। পরিচালক আদিত্য ধরের এই ছবিতে আরও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সারা অর্জুন প্রমুখ। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে পরবর্তী সময়ে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায়। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান, সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল, অভয় ভার্মা প্রমুখ। ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ডিসেম্বরে। 

পড়ুন:বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট, কত সম্পদের মালিক তিনি?

দেখুন:সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন