দীর্ঘ ১৮ মাস পর খোলা হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।
সোমবার সকাল সাতটায় উপজেলার নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা।
এসময় দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ফিরে আসবে বলে স্লোগান দিতে থাকেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। দলীয় কার্যালয়েে তালা খোলার পর দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন সম্বলিত একটি ব্যানার সাঁটানো হয়।
দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সোহাগ প্যাদা।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার বলেণ, দলীয় কার্যালয় খোলার পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে তালাবদ্ধ করে দনে।
পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে |
ইমি/


