২১/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
31.5 C
Dhaka
২১/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দীর্ঘ ১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

দীর্ঘ ১৯ বছর পর আবারও ভারতে পারফর্ম করতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে লাইভ কনসার্টে অংশ নেবেন তিনি। একটি ভারতীয় দাতব্য সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশেষ কনসার্ট শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিই এর অন্যতম লক্ষ্য।
মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে প্রাঙ্গণে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিরার পাশাপাশি আন্তর্জাতিক ও ভারতের আরও কয়েকজন তারকাও মঞ্চে পারফর্ম করবেন।

বিজ্ঞাপন


এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা সবসময়ই তার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে রোমাঞ্চিত তিনি। তিনি আশা প্রকাশ করেন, এই সফর ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

শিক্ষা ও শিশু কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এই কলম্বিয়ান গায়িকা। প্রায় দুই দশক পর তার ভারত সফরের খবরে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

পড়ুন:ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা দেয়া শুরু করবে সরকার

দেখুন:দাম কমাতে চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় বাড়ছে |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন