১০/০২/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুইটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর ভোটারদের মুখ কালো: জুঁই চাকমা

নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা অভিযোগ ও ভোটের দিন কেন্দ্র দখলের আশঙ্কা করছেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা।

তিনি অভিযোগ করেছেন, আমি যখন নির্বাচনী প্রচরণায় বিভিন্ন উপজেলায় গিয়েছি, তখন দেখেছি একটি রাজনৈতিক দলের প্রার্থী-সমর্থকরা নির্বাচনী আচরণবিধি মানছেন না, এর দায় রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের। ভোটের মাঠে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন আর ভোটকেন্দ্রে গিয়ে তারা কী করবেন তারাই ভাল জানেন। শুরু থেকে আমরা লক্ষ্য করেছি, রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের ভূমিকা রহস্যজনক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় নির্বাচনী কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’-এ তিনি এমন অভিযোগ করেন। এসময় প্রার্থীর সঙ্গে নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

জুঁই চাকমা বলেন, এবার রাঙামাটি আসনে ৬টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী প্রত্যক্ষভাবে ও দুইটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। দুইটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেয়ার পর থেকে ভোটারদের মুখ কালো। এই দুইটি আঞ্চলিক গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিকপন্থায় ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারেন। আপনাদের হাতে সুযোগ এসেছে জনপ্রিয়তা যাচাই করার।

তিনি বলেন, আমি জানতে পেরেছি ইতোমধ্যে সুবলং লঞ্চঘাটের যাত্রী ছাউনি থেকে এবং জীবতলী ইউনিয়নের হাজার মানিক নিম্নমাধ্যমিক বিদ্যালয়, হাজাছড়ি হেডম্যানপাড়া যাত্রী ছাউনির সামনে থেকে আমার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা।

তিনি আরও বলেন, আমি যেখানে গিয়েছি মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছেন, চা-নাস্তা-ভাত দিয়ে আপ্যায়ন করেছেন। নারী ভোটাররা আমাকে তাদের কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন, আমার নির্বাচনী প্রচারণার কাজে সহযোগিতা করেছেন। রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার মানসিকতা আমার আরও সুদৃঢ় হয়েছে। এ নির্বাচনে আমি জিতলেও ওই মানুষগুলোর কাছে যাব, না জিতলেও আমি তাদের সাথে দেখা করতে যাব।

এসময় তিনি ২৯৯ নম্বর রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও জেলাপ্রশাসক নাজমা আশরাফীর কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট ভোটগণনা বিবরণী “ফরম-১৬” প্রতিট কেন্দ্রের ভোটের ফলাফল যেন প্রার্থীদের সরবরাহ করা হয়; ভোটকেন্দ্র দখল ও পেশীশক্তি প্রয়োগের অভিযোগ পেলে তৎক্ষনিক যেন ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয় এবং বিনাবাধায় যেন ভোটারগণ তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। কোনো প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরণের কোনো অভিযোগ পেলে তৎক্ষনিক যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভোট প্রদানে বাধা, ভোটকেন্দ্র দখল ও পেশীশক্তি প্রয়োগের অভিযোগে ওই অপরাধীকে আইনের আওতায় আনা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন