বিজ্ঞাপন

দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ,বিষের বোতল হাতে বৃদ্ধ বাবার আত্মহত্যার হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে হাতে বিষের বোতল নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন আব্দুল মোতালে (৭১) নামে এক বৃদ্ধ। সোমবার রাতে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃদ্ধের অভিযোগ, নিজের দুই ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জানা গেছে, উপজেলার কাইমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের বৃদ্ধ আব্দুল মোতালেব। ভিডিওতে ওই বৃদ্ধকে বলতে শুনা যায়, “আমার ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তবে আমি পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করব।”

তার দাবি, তার ছেলে আমিনুল ইসলাম একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলামকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। গত ৬ আগস্ট কুমিল্লার বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়ে ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়েও সম্পন্ন হয়। কিন্তু বিয়ের মাত্র পাঁচ দিন পর নবদম্পতিকে কুমিল্লা থেকে আটক করে কসবা থানা পুলিশ। থানায় সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে সাদিয়ার পরিবার বাদী হয়ে আব্দুল মোতালেবের ছেলে আমিনুল ও মাসুমের বিরুদ্ধে একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করেন। সেই মামলায় আমিনুল ও মাসুম গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, এক ব্যক্তি বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতেই পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন :ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন