২৭/০২/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুই ম্যাচ খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী

জুন উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী পুনরায় বাংলাদেশে এসেছেন। সোমবার (২ জুন) সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মা’ও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হবেন হামজা। হামজার সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকরা বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন। আজ হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা। জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন কালকের মতো ক্লোজড ডোর রেখেছে।

২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে হামজা বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি সপরিবারে এসে সরাসরি সিলেটে গিয়েছিলেন। সিলেট বিমানবন্দরে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। বাফুফে হামজার অভ্যর্থনা ব্যবস্থা গোছালোভাবে করতে পারেনি। আজ ঢাকা বিমানবন্দরেও হামজাকে দেখতে সমর্থক আসলেও সেই সংখ্যাটা সিলেটের চেয়ে কমই।

পড়ুন: জাতীয় স্টেডিয়ামে দেশের মাটিতে হামজার অভিষেক হবে : ক্রীড়া উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন