বিজ্ঞাপন

দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইরান, তবে সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী সাঈদ আব্বাস অরঘচি বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধ এবং আলোচনার প্রস্তাবের ভিত্তিতে তারা হামলা বন্ধ করলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান স্থগিত রাখবে।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালির নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে নিশ্চিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। শত্রুপক্ষ ভুল করলে কড়া জবাব দেয়া হবে।

বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের প্রতি কৃতজ্ঞতাও জানান আব্বাস অরঘচি। তিনি বলেন, শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরে এই অঞ্চলে যুদ্ধে সমাপ্তির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন