০২/০৩/২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রপ্তার ও অর্থ ফেরতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রপ্তার ও অর্থ ফেরতসহ নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম। এসময় তিনি বলেন, পলাতক এনজিও মালিক আব্দুল বাছেদ বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের আমানত সংগ্রহ করে এনজিও পরিচালনা করে আসছিল। বোনের স্বামী হওয়ায় আমিসহ আমার মা ও বাবাকে নির্বাহী কমিটিতে রাখে। কিন্তু অর্থনৈতিক কোন লেনদেনে আমাদের সম্পৃক্ততা ছিল না। ২০২২ সালে বোন মারা যাওয়ার পর থেকে সে সকল অর্থ নিয়ে পালিয়ে যায়। এরপরে কিছু কর্মী টাকা উত্তোলন করার পাশাপাশি আমাদের পরিবারের নামে ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

সংবাদ সম্মেলনে তারা পলাতক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রেপ্তার করে টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনজিওর নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম ও তার পরিবার। এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে।

পড়ুন: নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন