২৮/০২/২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুদিন ব্যাপী নেত্রকোনায় ছাত্রশিবিরের শিক্ষা কর্মশালা

দুই দিনব্যাপী বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা শাখার সাথী শিক্ষা শিবির (প্রশিক্ষণ প্রোগ্রাম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলা জামায়াতের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। আগামীকাল রবিববার (২৭) এপ্রিল বিকাল পর্যন্ত চলবে এ কর্মশালাটি।

এ শিক্ষামূলক কর্মশালায় প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক মিলন এবং সঞ্চালনায় ছিলেণ সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ রাসেল।

নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক সাথী নিয়ে এ কর্মশালায় প্রধান অতিথি প্রথমে সাথীদের সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে ঘন্টাব্যাপী নসিহত মূলক কথা বলেন। শপথের জনশক্তি হিসেবে নিজেকে তৈরি, আত্ম-গঠন ও মানোন্নয়নের পাশাপাশি নিজের ক্যারিয়ার,ও রাষ্ট্র গঠনে ঐতিহাসিক ভূমিকা রাখার প্রতি আহবান জানান তিনি।

জুলাই বিপ্লবের শ্লোগানকে স্মরণ করিয়ে তিনি বলেন, ‘জন্মভূমি অথবা মৃত্যু’ এই স্লোগানের মাঝে লুকিয়ে ছিল ইসলাম অথবা মৃত্যু। জাতির এই শুভ লগ্নে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করাই হোক আমাদের অঙ্গিকার। আমাদের স্লোগান প্রতিষ্ঠিত হোক ইসলাম অথবা মৃত্যু।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. শফিউল আলম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার হাওরাঞ্চলে তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন