32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ১৮৯ জনের ফেরার কথা থাকলেও ঠিক কতজন ফেরেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে সংঘাত। ফলে বিভিন্ন দেশের মতো আরব আমিরাতও ফ্লাইট কার্যক্রম স্থগিত করে। পরে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় ইউএস-বাংলা এয়ারলাইনস।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৭টিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে: আইআরজিসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন