বিজ্ঞাপন

দুমকির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে  অপপ্রচারের অভিযোগ

পটুয়াখালীর দুমকির প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর ঘুষের রেট  ১৫ শতাংশ বলে একটি  এডিট করা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন

এ বিষয়ে  পিআইও মোহাম্মদ আলীর বলেন, এটি হলো একটি অপপ্রচার ও কাল্পনিক অডিও। আমার সুমান ক্ষুন্ন করার জন্য কোন এক কুচক্রিমহল এটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। যার সাথে আমার কথোকপোথন হয়েছে মহিলা মেম্বারের স্বামী, তার সাথে কথা বললে সত্যতা বেরিয়ে আসবে। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সরজমিনে গিয়ে ১নং পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাহিমা বেগমের স্বামী নান্নু মৃধার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঐদিন ঘটনাটা বিষয়ে  খবরের অডিও রেকর্ডটি যা শুনলাম, আর আমাদের সাথে যে কথোপকথন হয়েছে তার সাথে আমাদের কথার  বিশ শতাংশও মিল নেই। মনে হয় এডিট করা হয়েছে বোঝা যাচ্ছে। এডিট করে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে, ঐদিন পিআইও এর সাথে যে কথা হয়েছিল তা হলো আমরা দুইটা প্রকল্পের যে বিল পাইতাম তা নিয়ে। আমি এবং আমার স্ত্রী  রহিমা বেগম তার সাথে কথা বলতেছিলাম তখন তার টেবিলে আরো দুই তিন জন লোক ছিল, আমি তাদেরকে চিনি না। যখন পিআইও মহোদয়ের সাথে কথা বললাম তখন পিআইও মহোদয় বলেছে আপনার কাজ ভিজিট করে আসছি, আপনাদের ওখানে যেভাবে কাজ করতে বলা হয়েছে আপনি তো ও ভাবে কাজ করেন নেই। ওখানে আপনার কাজের ত্রুটি হয়েছে। আমি তো বললাম ওখানে কাজের ত্রুটি হয় নাই, সে আমারে ধরিয়ে দিল রাস্তার সাইড বান্দার কথা ছিল, সাইট  বান্দা হয় নেই এবং মাটি উচু করে  দিতে বলছিলাম  উচু করে দেওয়া হয় নেই  এবং আপনারা বিশ  শতাংশ  কাজ কম হইছে। আমারে সে বলল পনের থেকে বিশ পার্সেন্ট এর কাজটা কইরে ফালান, যদি না করি অফিসের চালানের  মাধ্যমে পনের থেকে বিশ পাসের্ন্টের টাকা নাকি জমা দিতে হবে। কিন্তু  তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমার এলাকার কাজ অফিসে আমার টাকা দিয়ে লাভ কি, সেজন্য আমি বলছি কাজের ওখানে যতটুকু কম ছিল কাজ সারিয়ে ফেলাইছি। এখানে অডিওটা কে করলো আমার আসলে বোধগম্য নয় এখানে আমি উনাকে কোন টাকা পয়সা দেইনি। আর উনি যে টাকার কথা বলছে ওই টাকা দিয়েই প্রকল্পের কাজ যতটুক বাকি ছিল তা আমি করে ফেলেছি। কিন্তু কয়েক দিন পরে শুনতে পাই উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা  পিআইও সাথে আমার কথাবার্তা গোপনে অডিও ভিডিও রেকর্ড করে আগের পিছনের কথা বাদ দিয়ে দুই এক মিনিটের অডিও রেকর্ড ছেড়ে দেয়।
এই বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি।

পড়ুন: সেতু নির্মাণের দাবিতে নরসিংদী জেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান

দেখুন: অপারেশন ডেভিল হান্টের ৬ষ্ঠ দিন, জেলায় জেলায় গ্রেপ্তার অভিযান |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন