23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

নেত্রকোনার দুর্গাপুরে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ইসলামী মূল্যবোধ চর্চার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এমন বৃহৎ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। গত বছর প্রথমবারের মতো উপজেলা বিএনপি’র উদ্যোগে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ব্যাপক সফলতার পর সেই ধারাবাহিকতায় এবার আরও বৃহৎ পরিসরে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার বিষয়ে পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, “তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক দীক্ষায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, এমন সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ও শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে।”

একইসাথে এমন একটি সুন্দর প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থা করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

উদ্বোধনী দিনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা, হাফেজ শাহাবদ্দিন, মাওলানা নুরুজ্জামান, হাফেজ মজিবুর রহমান এবং মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম ও উস্তাদগণ।

এছাড়াও এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুরূপে সঞ্চালনা করেন মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ এবং মুফতী শিব্বীর আহমেদ আকন্দ।

দুর্গাপুরে এমন বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার ‘কেন্দুয়া ক্লাবে’র হাল ধরলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন