১২/০২/২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, ভেটেনারী সার্জন সীমা রানী দাস, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এডভোকেট মানেশ সাহা, ব্র্যাক কর্মকর্তা নাজমুন্নাহার প্রমুখ।

আলোচনা শেষে ব্র্যাক কিশোরী ক্লাবের পক্ষ থেকে বাল্য বিয়ে করবেনা এমন ১৫জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার কলমাকান্দা হাসপাতালে দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন