০২/০৩/২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নেত্রকোনার দুর্গাপুরে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাতে নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মো. সুমন মিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক নুরুল হক নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

পৌরশহরের বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় চত্ত¡রে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৯৪৯। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ২৮৩১। এ নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহ সভাপতি পদে দুজন ও দপ্তর সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এর মাঝে ১০টি পদের মাঝে ছয়টি পদের প্রার্থী কার্যকরী সভাপতি- মো. আলিউল আজিম, যুগ্ন-সম্পাদক শ্যামল কর, সহ-সাধারণ সম্পাদক- মো. আলতু মিয়া, সাংগঠনিক সম্পাদক- মো. উজ্জল তালুকদার, প্রচার সম্পাদক- মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ- মো. আল আমীন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

অন্য চারটি পদের মধ্যে সভাপতি মো. সুমন মিয়া মিয়া, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মো. মজিবুর রহমান সৈকত নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উপজেলা ও জেলা বিএনপি’র নেতাকর্মীগণ, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন ব্যাপক ভুমিকা রেখেছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাজী মো. আরিফুল ইসলাম।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন