২৮/০২/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

দলীয় ও পুলিশ সূত্র জানায়, ঝুমা তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঝুমা তালুকদার। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নেত্রকোনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। তবে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত পাইনি।

এদিকে ঝুমা তালুকদার গ্রেপ্তারের খবরে দুর্গাপুরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

পড়ুন:এবার রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন