বিজ্ঞাপন

দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন এমন হবে, ২০-৩০ বছর মনে রাখবে মানুষ : ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন কর্মকাণ্ড এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যা আগামী ২০ থেকে ৩০ বছর পরও মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরআগে গতকাল বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ঢাকাস্থ ‘সুসঙ্গ দুর্গাপুর সমিতি’ এবং ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুসঙ্গ’ এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ‘দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন। ভূমি প্রতিমন্ত্রী হিসেবে এটি ছিল তার নির্বাচনী এলাকা দুর্গাবাসীর সাথে শেষ বক্তব্য।

এ অনুষ্ঠানে বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা সকলেই মিলে দলমত পথের ঊর্ধ্বে উঠে দুর্গাপুরকে অনন্য বৈশিষ্ট্যের একটি জায়গা হিসেবে গড়ে তুলতে চাই এবং সেটি কাজে প্রমাণিত করতে চাই”। এই উন্নয়ন যাত্রায় তিনি ডা. দিবালোক সিংহের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

দুর্গাপুরের গারো, হাজংসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অধিকার রক্ষায় নিজের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “ট্রাইবালরা যারা আছেন, তাদের ভূমি ব্যবস্থাপনা নিয়ে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এক্ষেত্রে সবার সহযোগিতা চাই”। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি, ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “মানুষ যেন মনে করে আমি একা এমপি নই, আপনারা প্রত্যেকেই এমপি’র অংশীদার”।

বর্তমান সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে- এটিই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মূল উপজীব্য বিষ “। সংবিধানের আলোকে জনগণই সকল ক্ষমতার উৎস, এটি কাজে প্রমাণ করার অঙ্গীকার করেন তিনি।

প্রথমবারের মতো সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ায় তিনি উপস্থিত সকলের কাছে পরামর্শ ও সহযোগিতা চান। মানুষের চাহিদার তুলনায় রাতারাতি সব পূরণ করা সম্ভব না হলেও, এলাকার মঙ্গলের জন্য তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

গতকাল বুধবার (১১ মার্চ) পর্যন্ত ব্যারিস্টার কায়সার কামাল সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে জাতীয় সংসদের ডেপুটি হুইপ হিসেবে নতুন দায়িত্ব প্রাপ্ত হন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন