১০/০২/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে জনগণ আর ভোট দেবে না : ডা. তাহের

দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে জনগণ আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশে’র নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে এক জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ডা. তাহের বলেন, “সংস্কারকে প্রত্যাখ্যান মানে দেশে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের দরজা খুলে দেওয়া।” তিনি দাবি করেন, বিএনপি বড় দল হলেও জনগণের কাছে তাদের জনপ্রিয়তা আর নেই; বর্তমান সময়ে দেশের মানুষের আস্থা জামায়াতে ইসলামীকেই ঘিরে আছে।

তিনি আশ্বস্ত করে বলেন, হত্যা-লুটপাটের রাজনীতি আর হবে না। সব দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করবে।

এলাকার উন্নয়নের স্বার্থে ভোট চেয়ে তিনি বলেন, “বিএনপি করা আপনার ব্যক্তিগত অধিকার, তবে এলাকার উন্নয়নের জন্য ভোট দেবেন আমাকে।”

এসময় গুনবতী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাঃ মন্জুর আহমেদ সাকি’র সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।

পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন