দুর্নীতিবাজদের জব্দ করা সম্পদ বাজেটে যুক্ত করা গেলে এটি নতুন চমক হতে পারে বলেও মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার (৩১ মে) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত ও করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় বাজেটে নতুন চমক নেই।
এসময় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদের করমুক্ত সুবিধা দেয়া এবং বিগত সরকারের আমলের অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
পড়ুন: অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
দেখুন: চোরতন্ত্রে পরিণত হয়েছে দেশ: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
এস


