21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কবর রচনা করতে চাই: আনোয়ার হোসেন মোল্লা

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেছেন,এই দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কবর রচনা কর করতে চাই। শুক্রবার(৫ ডিসেম্বর) বিকেলে জামাতের কাঞ্চন পৌর শাখার আয়োজনে নির্বাচনী গনমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মোল্লা বলেন,মুচি থেকে শুরু করে ঠেলাগাড়ি, রিক্সা, ভ্যান চালক সহ সকল মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠা করতে চাই। যারা বেকার আছে সেই বেকারদের বেকারত্ব দূর করে দারিদ্র মোচন করতে চাই।আর অবকাঠামোগত দিক দিয়ে একটি নতুন ব্যবস্থা চালু করতে চাই যেখানে স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ ও রাস্তাঘাট পরিকল্পিতভাবে হবে। রূপগঞ্জের মানুষকে এমন একটা গ্যারান্টি দিতে চাই যে, আপনারা শুধু আল্লাহকে ভয় করবেন। আর কাউকে ভয় করতে হবে না।

তিনি বলেন,আমাদেরকে যদি আপনারা বিজয়ী করেন পার্লামেন্টের যদি আমরা ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারি। সেই সরকারের নমুনা হবে খোলাফায়ে রাশেদীনের মত। যেই খোলাফায়ে রাশিরিন প্রেসিডেন্টদের অনুভূতি ছিল ফোরাত নদীর তীরেও যদি একটি কুকুর না খেয়ে মরে তাহলেও কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একই অনুভূতি নিয়ে আমরা রাষ্ট্রের পরিচালনা করতে চাই।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আইন সম্পাদক-এডভোকেট ইসরাফিল হোসাইন,জেলা শিবির সভাপতি — আকরাম হোসেন, জামায়াত নেতা মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন